বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং:
মনোহরদীতে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা  মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ- মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

মনোহরদীতে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলায় এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আজ সকালে উপজেলার হাফিজপুর গ্রামের নূরে মদিনা রওজাতুল উলুম ছালেহা মাদ্রাসায় ২৫ জন এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালাকচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোয়াজ্জেম হোসেন বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ, স্বাস্থ্য পরিদর্শক সরদার মাসউদ হাছান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম এবং অফিস সহায়ক জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পুষ্টি বৈষম্য দূর করে একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহের এ ধরনের কার্যক্রম সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102