বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং:
মনোহরদীতে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা  মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ- মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১০ Time View

নরসিংদীর মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার চালাকচর বাজার, কাচিকাটা ভূইয়া বাজার এবং খিদিরপুর ইউনিয়নের দরগা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।

অভিযানকালে খোলা বাজারে ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে উপস্থিত জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিক্রির ব্যবস্থা করা হয়।

এছাড়া সাগরদী স্টার ট্রেডার্স ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান জানায়, অবৈধভাবে তেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102