বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং:
মনোহরদীতে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা  মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ- মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০০ Time View

নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার খিদিরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে সোবহান (৪১) এবং খিদিরপুর গ্রামের আবদুস সালামের ছেলে মনসুর (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে  মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ খিদিরপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের তিন রাস্তার মোড়ের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি  ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102