শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং:
মনোহরদীতে এতিম ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা  মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ- মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

দড়িপাড়া একতা ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল হোসেন প্রধান, সম্পাদক নজরুল ইসলাম নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২০৬ Time View

নরসিংদীর মনোহরদী উপজেলার অন্তর্গত একদুয়ারিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন দড়িপাড়া একতা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে উজ্জ্বল হোসেন প্রধানকে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

জানা যায়, ২০২২ সালের মার্চ মাসে একদুয়ারিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা মাসিক কিস্তির মাধ্যমে মূলধন সঞ্চয় করে ভবিষ্যতে গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় একটি স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।

নবনির্বাচিত সভাপতি উজ্জ্বল হোসেন প্রধান বলেন, দড়িপাড়া একতা ফাউন্ডেশন সবসময় সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দড়িপাড়া একতা ফাউন্ডেশনকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও জানান, সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় দড়িপাড়া একতা ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102