মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং:
খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি মূল্যে মুনাফাখোরি রুখতে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী দ্য হানড্রেড: মুস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম মনোহরদীতে সৌদি আরবের দেয়া উপহার খেজুর বিতরণ মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস।

দ্য হানড্রেড: মুস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৪ Time View

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ভিত্তিমূল্য এক লাখ পাউন্ডে কিনেছে বার্মিংহ্যাম ফিনিক্স, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

টি–টুয়েন্টি হিসেবে স্বীকৃত ১০০ বলের খেলার দ্য হানড্রেডে এবারই প্রথম খেলবেন মুস্তাফিজ। লন্ডনে বৃহস্পতিবার নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজের। তার জন্য বার্মিংহ্যাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে এই দলটিই পেয়ে যায় ৩০ বছর বয়সী পেসারকে।

নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও, আট ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ দেখায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102