বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং:
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা  মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ- মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি মূল্যে মুনাফাখোরি রুখতে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামান ছোটনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইমরান ইসহাক রানাকে। কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার।

অপরদিকে মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আল রাশেদুল আশিককে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. সুমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রোহান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান।

কেন্দ্রীয় ছাত্রদলের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন এ কমিটির মাধ্যমে মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশাবাদী। তারা মনে করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102