বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং:
ক্রাইম রিপোর্টার সাংবাদিক আমিনকে হত্যার চেষ্টা  মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ- মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি মূল্যে মুনাফাখোরি রুখতে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ- মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৭ Time View

আমাদের সরকার ও আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আপনাদের ভোটে বিএনপি সরকারে গিয়েছে। তাই জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে, বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, বিগত সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা প্রত্যেক ইউনিয়নে মসজিদ, মন্দির, গোরস্থানের জন্য ৩০লক্ষ টাকা বরাদ্দ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতে অর্থ পেয়ে তা আপনাদের মাঝে বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, বিএনপি চায় সকল নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। তাই আগামী ৩ মাসের মধ্যে ডিজিটাল হেলথ কার্ড বিতরণ করা হবে। যে কার্ডে রুগীর সমস্ত তথ্য বিদ্যমান থাকবে। মুখে বলতে হবেনা কার্ড দেখেই ডাক্তার সকল তথা পেয়ে যাবে।

আমরা নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তববায়ন শুরু করেছি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমাদের কথা রেখেছি। কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসের মধ্যে কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে প্রত্যেকটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করেছি। আপনারা সহযোগীতা করলে আমরা দুর্নীতি মুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ্।

মনোহরদী উপজেলা  নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজিব মিয়া,  মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন,  উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ,  উপজেলা বিএনপির সদস্য ভিপি মোস্তফা মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

পরে স্বাস্থ্য মন্ত্রী উপজেলার ২৮২ জন  দুঃস্থ ও গরীব মানুষের মাঝে ঈদের অনুদান বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102