ইরান যুদ্ধ নিয়ে নিজ সরকারের মধ্যে প্রচণ্ড চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিপুল সামরিক ক্ষয়ক্ষতি এবং একের পর এক মার্কিন সেনার মৃত্যুর প্রেক্ষিতে কোনোভাবে এই যুদ্ধ থেকে বের হয়ে আসার পরামর্শ দিচ্ছেন তার উপদেষ্টারাই। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমটাই জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টা ডেভিড সাক্স যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে বলেছেন। এটি ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে যুদ্ধ নিয়ে অসন্তোষের প্রথম প্রকাশ্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।