মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং:
খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি মূল্যে মুনাফাখোরি রুখতে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী দ্য হানড্রেড: মুস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম মনোহরদীতে সৌদি আরবের দেয়া উপহার খেজুর বিতরণ মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস।

মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View

নরসিংদীর মনোহরদীতে পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মনোহরদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী পৌর বিএনপির আহ্বায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। তিনি বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, পৌর শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম শিপন ও সাধারণ সম্পাদক মহসিন মিয়া। এছাড়াও বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান তাঁর বক্তব্যে বলেন, রমজানের এই পবিত্র মাসে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ বলেন, এ ধরনের আয়োজন দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নিয়ে একসঙ্গে ইফতার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102