বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং:
খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি মূল্যে মুনাফাখোরি রুখতে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী দ্য হানড্রেড: মুস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম মনোহরদীতে সৌদি আরবের দেয়া উপহার খেজুর বিতরণ মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস।

মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি মূল্যে মুনাফাখোরি রুখতে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় কঠোর অবস্থানে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, এই সংকটময় পরিস্থিতিতে জ্বালানি পণ্যের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করা বা ‘মুনাফাখোরি’ কোনোভাবেই বরদাশত করা হবে না।

ক্রমবর্ধমান জ্বালানি খরচ সাধারণ মানুষের ওপর যাতে বিরূপ প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সবকিছু করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।

এই পরিস্থিতির মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, আজই লন্ডনের ডাউনিং স্ট্রিটে জ্বালানি সংস্থা এবং পেট্রল খুচরা বিক্রেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন দেশটির চ্যান্সেলর র‍্যাচেল রিভস ও জ্বালানিসচিব এড মিলিব্যান্ড।

বৈঠকে জ্বালানি পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার উপায় এবং সংস্থাগুলো বর্তমানে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে বিশদ আলোচনা করা হবে। সাধারণ গ্রাহকদের সুরক্ষার স্বার্থে সরকার জ্বালানি ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। 

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102