নরসিংদীর মনোহরদীতে পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে মনোহরদী উপজেলা প্রশাসন কার্যালয়ে এ খেজুর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশীদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।