মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং:
খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি মূল্যে মুনাফাখোরি রুখতে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী দ্য হানড্রেড: মুস্তাফিজকে ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম মনোহরদীতে সৌদি আরবের দেয়া উপহার খেজুর বিতরণ মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস।

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাওয়ার টিলারের (ট্রলি) ধাক্কায় সামিয়া আক্তার (৫) নামের এক কন্যাশিশু নিহত হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের মাঝপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সামিয়া আক্তার মাধবপুর গ্রামের মো. শাহজান আলীর কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সামিয়া নিজ বাড়ি থেকে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102