সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং:
মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা মনোহরদীতে খোলা বাজারে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ- মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী খাল খননে দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনোহরদী পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেড়িয়ে আসার আহ্বান ট্রাম্পের উপদেষ্টার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি মূল্যে মুনাফাখোরি রুখতে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৫ Time View

নরসিংদীর মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মোবারক হোসেন ভান্ডারী (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ডে ভান্ডারী হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মোবারক একদোয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং ভান্ডারি হোটেলের পরিচালক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোবারক হোসেন দীর্ঘদিন যাবৎ স্থানীয় হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভান্ডারী হোটেল নামে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আড়ালে গাঁজা বিক্রী করে আসছিল। হোটেলে মাদক বিক্রী হচ্ছে এমন সংবাদ পেয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় হোটেল মালিক মোবারক হোসেন ভান্ডারীকে গাঁজা সহ হাতেনাতে আটক করে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি জানান,মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102